সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব : রায়হান সিরাজী
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (সংসদীয় আসন নম্বর-১৯) আসনে জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী বেসরকারিভাবে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় আমার একার নয়, এটি রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকারম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা পেয়েছেন ২ হাজার ৩২৫ ভোট।

বিজয়ী প্রার্থী রায়হান সিরাজী আরও বলেন, রংপুর-১ এর উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব, যাতে নদীভাঙন রোধ, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচনী প্রতিযোগিতা শেষ, এখন সময় ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার।

ভোটের ব্যবধানে এগিয়ে থেকে তিনি রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা পান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোট ১৩৯টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close