মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিলেটে পাঁচটিতে বিএনপি, একটিতে খেলাফত মজলিস প্রার্থীর জয়
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের ছয়টি সংসদীয় আসনের নির্বাচনে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে ১১–দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  দিবাগত রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ফলাফল ঘোষণা করেন।

সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে বিএনপির তাহসীনা রুশদির লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১–দলীয় জোটের খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী ৩৮ হাজার ৬৩৫ ভোট। তাহসীনা রুশদির লুনা বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির এম এ মালিক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১–দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। এম এ মালিক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট। আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে ১১–দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট। মুফতি আবুল হাসান প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। এমরান আহমদ চৌধুরী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close