সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান জয়ী
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলমমের চেয়ে ২০ হাজার ৪৮ ভোট বেশি পেয়েছেন তিনি।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬। 

ফলাফলে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮।

এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪ হাজার ২৪৩ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, ‘নওগাঁ-১ আসনের তিন উপজেলা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের জনগণের কাছে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা তাদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। এ বিজয় এই আসনের জনগণের বিজয়।

তিনি আরও বলেন, ‘আগামীতে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এ তিন উপজেলার উন্নয়ন করতে চাই। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতি চাই। সবাইকে নিয়ে নওগাঁ -১ আসনকে মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি এই আসনে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ও প্রকাশকৃত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা চান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ-১ আসন   বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান   জয়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close