শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ার সেন্ট্রাল মসজিদে বিএনপির দোয়া আয়োজন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ৫:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপির নিরঙ্কুশ জয়ে এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।


দোয়ার এই আয়োজনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনসহ বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মুফতি মনোয়ারুল হক এই আয়োজনে দোয়া পরিচালনা করেন। দোয়ায় সারাদেশে বিএনপির এমন রেকর্ড সংখ্যক বিজয়ের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি মোনাজাতে দেশ পরিচালনায় বিএনপির জন্য আল্লাহর রহমতও প্রার্থনা করা হয়।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close