রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ বড় ব্যবধানে জয়ী
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন।

দুই উপজেলার ১৬৭টি কেন্দ্র ও পোস্টাল ব্যালটের ফলাফল একত্রিত করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে আব্দুল আজিজকে বিজয়ী ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ৩৫ হাজার ৮৬৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। পোস্টাল ব্যালটের ৭০৪ ভোটসহ তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। এর মধ্যে পোস্টাল ব্যালটের ১ হাজার ১৯৭ ভোট যুক্ত করা হয়েছে।

এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এমদাদুল্লাহ (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহম্মদ (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির মোকছেদুল মোমিন (ঈগল) পেয়েছেন ২৫৪ ভোট। ১৬৭টি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার ছিল ৭১.৬৪ শতাংশ।

বিজয়ী আব্দুল আজিজ বলেন, “এ বিজয় ১৭ বছরের ভোটের অধিকার ফেরানো আন্দোলন-সংগ্রামের ফসল। এ বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয়। ৭১ সালের মতো ব্যালট যুদ্ধে এ আসনের মানুষ আমাদের বিজয়ী করেছে। এ বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর বিজয়, বিএনপির বিজয়, তারেক রহমানের বিজয়।”

উল্লেখ্য, নাটোরের ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যরা হলেন— নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাটোর   আসন   বিএনপি   আব্দুল আজিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close