শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
শিবির আবার ‘গোপন কৌশল’ অবলম্বন করবে : আব্দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম
আব্দুল কাদের

আব্দুল কাদের

ছাত্র শিবির আবারও তাদের পুরানা রাজনীতিতে ব্যাক করবে ও করতে বাধ্য হবে বলে দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। 

তিনি বলেছেন, ‘কারণ, তারা নিজেরাই ভালো করে জানে, বিগত দেড় বছরে তারা কি কি করেছে। তাদের কৃতকর্মের দরুন তাদেরকে পুরানা কৌশল অবলম্বন করতেই হবে।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে আব্দুল কাদের এসব কথা বলেন।

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘৫ তারিখের পর থেকে ক্যাম্পাসগুলোতে একপ্রকার দখলদারিত্ব কায়েম করেছে। নিজেরা হলে হলে কমিটি অব্যাহত রেখেছে, ভবন প্রতিও কমিটি নবোদ্যমে সচল করছে; আর বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই মব ক্রিয়েট করছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে রাত-বিরেতে চলছে মব। এক প্রকার জিম্মি ছিল ক্যাম্পাসগুলা। প্রশাসনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে কার্য হাসিল করেছে তারা।’

তিনি আরও লিখেছেন, 

‘তাদের অনলাইনের নোংরামি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর নারী হেনস্তার বিষয়ে তো নতুন করে বলার কিছু নাই। এসব কারণেই তারা নিজের ভেতরের ভয় থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য লাভ নাই, এতদিনে সবার পরিচয় প্রকাশিত হয়ে গেছে।’

আব্দুর কাদের পোস্টে আরও বলেন, ‘শিবির এক্ষেত্রে আবারও এনসিপি এবং ছাত্রশক্তিকে ইউজ করবে। নিজেরা গোপনে থেকে শক্তির নেতাকর্মীদের দিয়ে প্রতিপক্ষকে ডিল করাবে। কিন্তু কথা হইলো, এনসিপি কিংবা ছাত্রশক্তি আবারও জেনেবুঝে ইউজ হবে কি না, বিপদে পড়বে কি না, সেটা তারাই ঠিক করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিবির   গোপন কৌশল   অবলম্বন করবে   আব্দুল কাদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close