রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বিএনপির মান্নান বিজয়ী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৭৬৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নামজুল হোসেন তাপস ফুটবল প্রতীকে ৮৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। রাত ১২টা ৪০ মিনিটের দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীনগরে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট আটজন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) মুফতি আমজাদ হোসাইন আশরাফী পেয়েছেন ৬০ হাজার ৮৫৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নজরুল ইসলাম নজু পেয়েছেন ২০ হাজার ৬৯৬ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ কামরুল ইসলাম পেয়েছেন ৩৭২ ভোট। সিপিবির মো. শাহীন খান (কাস্তে) পেয়েছেন ৩৫৯ ভোট। গণসংহতি বাংলাদেশের নাহিদা জাহান (মাথাল) পেয়েছেন ২৬৬ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) পেয়েছেন ২৫৭ ভোট।

ফলাফল ঘোষিত হওয়ার পরপরই এম এ মান্নান তাকে নির্বাচিত করায় নবীনগরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   শ্বাসরুদ্ধ   বিএনপি   মান্নান বিজয়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close