শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাউজানে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাউজান উপজেলার কনফারেন্স রুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোট ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।

২১ হাজার ১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান মঞ্জু। ৮২০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন জনসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের নাছির উদ্দিন তালুকদার। বাতিল হয়েছে ১৩ হাজার ৫৪০টি ভোট।

এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের রায় প্রদান করেন ভোটাররা। ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯৯ হাজার ২৪৫ এবং ‘না’ ভোট পেয়েছে ৫২ হাজার ৮৩৬।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৭১ এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৭ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close