শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লা-৫ আসনে হাজী জসিম উদ্দিনের বিজয়
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী মো. জসিম উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ।

এক অভিনন্দন বার্তায় সোহেল আহম্মদ বলেন, “এই জয় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণের ফসল। হাজী জসিম মেম্বার ভাই (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) মাটি ও মানুষের প্রিয় নেতা। জনগণের এই রায় প্রমাণ করে যে, তারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে।”

তিনি আরও বলেন, “হাজী জসিম উদ্দিনের হাত ধরে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) অবহেলিত জনপদ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।” 

এ সময় তিনি এই গৌরবময় বিজয়ের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনি এলাকার সকল নেতাকর্মী ও ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   হাজী জসিম উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close