রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মানুষ প্রমাণ করলো এই দেশ সকলকে নিয়ে বসবাস করার স্থান: খৈয়ম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী-১ আসনের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী দেশের মানুষ আবার একবার প্রমাণ করলো, এই দেশে সকলকে নিয়ে একত্রে বসবাস করার উপযোগী স্থান রয়েছে। এখানে কোনো বিভাজন সৃষ্টি করে দেশের মানুষকে বিপথে নেওয়া যাবে না।

তিনি বলেন, “বাংলাদেশের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষকে নতুন সকাল, নতুন এক বাংলাদেশ উপহার দেবেন। এ কারণে দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেছে।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরে তার নিজ বাসভবনে এক অনূভূতি প্রকাশে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের মানুষ অসাম্প্রদায়িক। এ বিজয় জনগণের বিজয়। দেশের মানুষ গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলোর বর্তিকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন, যা বেগম খালেদা জিয়ারের হাতে বিকশিত হয়েছে। সে ধারাবাহিকতায় এখন নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।”

নির্বাচনি ফলাফল ঘোষণার পর সকাল থেকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে নেতাকর্মী ও সমর্থকরা আসা শুরু করেন। এ সময় নবনির্বাচিত সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন।

রাজবাড়ী-১ সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই বিজয়ের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে রাত ২টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং অফিসার তাকে রাজবাড়ী-১ আসনে বিজয়ী ঘোষণা করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৪১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলাম সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম, যিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

এদিকে রাজবাড়ী-২ আসনে প্রায় ১ লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-রশিদ। সকাল থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী জামিল হিজাযী, যিনি পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close