সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বিএনপির সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শুক্রবারের ভোটে তিনি যেই জয় পেয়েছেন তা কেবল তারই নয় বরং নেতাকর্মী ও ভোটারদের জয়। এমনকি বিএনপির যে সকল পদধারী নেতারা কুৎসিত মন্তব্য করেছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করতো তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার সবকিছুর জবাব দিয়ে দিয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় তিনি সরাইলের দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেয়ার কথা উল্লেখ করে বলেন, “এই নির্বাচনে কেবল এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে তার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে।”

তিনি আরো বলেন, “এই নির্বাচনে যারা তার নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছিল তাদের প্রত্যেকের কাছেই আমি ঋনি। আমি আমার নির্বাচনি এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাব।”

এদিকে তার বিজয়ের খবর পাওয়ার পর থেকে নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সকাল থেকেই তারা রুমিন ফারহানা বাসভবনে ভিড় করছেন। এ সময় তারা আলোচিত এই নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সর্বশক্তি   নির্বাচন   রুমিন ফারহানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close