শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
নির্বাচন পরবর্তী সহিংসতা
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জে শিলইয়ে জাফরান নামে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল সমর্থক) এর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় সদর থানার শিলইয়ে ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এছাড়াও একই এলাকার আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুর ও মারধর করে। 
 
স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, শিলই ইউনিয়ের ৪ নং ওয়ার্ড (ফুটবল সমর্থক)  জাফরান এর বাড়িতে (ধানের শীষের সমর্থক) শামীম ভূইয়া, বাবু ব্যাপারী, লিটন ভূইয়া,জুয়েল বেপারীসহ মোল্লাবাড়ির ১৪/ ১৫ জন মিলে  ককটেল বিস্ফোরণ ঘটায়। 

এছাড়াও শিলই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের একই সমর্থকরা ফুটবল মার্কার সমর্থক কালাম সরকার, আনসার উদ্দিন, সোলেমান এর ছেলেদের বাড়িতে ভাঙচুর ও মারপিট করে। 

এ ঘটনায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের হামলায় মেজবাহউদ্দিন গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, আমরাও ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   স্বতন্ত্র প্রার্থী   ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close