সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
পঞ্চগড়ে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির দখলে দুটি আসন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে দীর্ঘ ১৭ বছর পর রাজনৈতিক পালাবদল ঘটেছে। জেলার দুটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের দখলে থাকা আসন দুটি পুনরুদ্ধার করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান। ফল ঘোষণার পর পঞ্চগড় শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল দেখা যায়।

ঘোষিত ফল অনুযায়ী, পঞ্চগড়-১ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির ১,৭৬,১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পান ১,৬৮,০৪৯ ভোট।

এই আসনে মোট ৩,৫৮,৮৮১ ভোটের মধ্যে বৈধ ভোট ৩,১৯,১৭০ এবং বাতিল ৩৯,৭১১টি। গণভোটে ‘হ্যাঁ’ পড়ে ২,১৯,৫৭৬ এবং ‘না’ ৯৯,৫৯৪ ভোট।

অন্যদিকে, পঞ্চগড়-২ সংসদীয় আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদ ১,৭৪,৬৫০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সফিউল আলম পান ১,২৮,৮৬২ ভোট। এখানে মোট ভোট পড়ে ৩,২২,৩০৭টি; বৈধ ২,৯২,৯৬৩ এবং বাতিল ২৯,৩৪৪টি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১,৬৩,৮৭৫ এবং ‘না’ ১,২৯,০৮৮।

এই জয়কে স্থানীয় বিএনপি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন। নবনির্বাচিত দুই সংসদ সদস্য পঞ্চগড়বাসীকে ধন্যবাদ জানিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার করেছেন। ফল ঘোষণার পর জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close