শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শেরপুর-২ আসনে ধানের শীষের জয়ে বাজিতে মিলল মহিষ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নির্বাচনি ফলাফলকে কেন্দ্র করে কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নির্বাচনের আগে করা এক ব্যতিক্রমী মহিষ বাজি এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুল মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে অভিনব এই বাজিটি হয়।

বাজির শর্ত ছিল  দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ।

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পরে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে মহিষটি বুঝে নেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান।

মহিষ নিয়ে বিজয় মিছিলের আদলে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই ভিড় করে দেখতে থাকেন এই ব্যতিক্রমী ঘটনার দৃশ্য।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।

উল্লেখ্য, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিজয়ী হয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close