শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
উখিয়া-টেকনাফে পঞ্চমবারের মতো বিজয়ী শাহজাহান চৌধুরী
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবারও বিজয়ের কেতন উড়ালেন অভিজ্ঞ রাজনীতিক ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত ফলাফলে তিনি ১,৫৪৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন। প্রাপ্ত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১,২৩,৫৮২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২২,০৩৩ ভোট। নির্বাচনী মাঠের প্রতিটি কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত জনরায়ে শাহজাহান চৌধুরীই বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেন।

​উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ইতিপূর্বে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালেও এই জনপদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ বিরতির পর তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা উখিয়া-টেকনাফের রাজনীতিতে ‘অভিজ্ঞতার বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। শাহজাহান চৌধুরীর এই বিশাল জয়ের পর উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মাঝে একটিই জোরালো দাবি উচ্চারিত হচ্ছে, আর তা হলো শাহজাহান চৌধুরীকে এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দেখা।

​স্থানীয়দের দাবি, উখিয়া-টেকনাফ একটি অতি গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল। রোহিঙ্গা সংকট মোকাবিলা, মাদক পাচার নির্মূল এবং এই জনপদের অবকাঠামোগত সুষম উন্নয়নের জন্য শাহজাহান চৌধুরীর মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতার মন্ত্রী সভায় থাকা এখন সময়ের দাবি। সাধারণ মানুষের বিশ্বাস, তাকে মন্ত্রিত্ব প্রদান করা হলে এই অবহেলিত জনপদ জাতীয় উন্নয়নে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সততা আর সাহসের রাজনীতির মাধ্যমে তিনি এই অঞ্চলকে আবারও নিরাপদ ও মানবিক জনপদে রূপান্তর করবেন বলে ভোটাররা মনে করেন।

​পেশাগত দায়িত্ব পালনের সুবাদে এই প্রবীণ নেতার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে এই প্রতিবেদকের। জনাব শাহজাহান চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও প্রভাবশালী মানুষ যে কতটা সাদা মনের, নিরহঙ্কারী এবং সৃজনশীল হতে পারেন, তা সরাসরি সান্নিধ্যে না গেলে উপলব্ধি করা কঠিন। এই বয়সেও উনার তীক্ষ্ণ মেধা আর অসীম ধৈর্য আমাদের মতো তরুণ সংবাদকর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এই জয়কে উখিয়া-টেকনাফবাসীর বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close