সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ত্রয়োদশ সংসদ নির্বাচন
নোয়াখালীতে ছয় আসনের পাঁচটিতে জিতল বিএনপি, একটিতে এনসিপি
সৈয়দ মো. শহিদুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার পর শেষ হলো ভোটযুদ্ধ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনের পাঁচটিতে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া একটি আসনে জিতেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীরা বলেন, এ বিজয় জনগণের। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

নোয়াখালীতে সংসদীয় আসন হলো ছয়টি। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বিএনপি। আর একটিতে জয় পেয়েছে ১১দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। 

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এসব আসনের ফল ঘোষণা করেন।

বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন—

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম।

আর একটিতে এনসিপির জয়ী হওয়া প্রার্থী হলেন—

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন।

কোন আসনে কে কত ভোট পেলেন—

নোয়াখালী-১ আসনে বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক হোসেন পেয়েছেন ৮৩ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিবন্ধী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্যাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।‌

এছাড়া নোয়াখালী-৬ আসনে এনসিপির আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ত্রয়োদশ সংসদ নির্বাচন   নির্বাচন   নোয়াখালী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close