মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
দেশজুড়ে
দিনাজপুর-৫ আসনে স্বাধীনতার পর প্রথম স্বতন্ত্র প্রার্থীর জয়
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম
স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক। ছবি: প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক। ছবি: প্রতিনিধি

পার্বতীপুর-ফুলবাড়ী নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর-৫ এ বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন এজেডএম রেজওয়ানুল হক। স্বাধীনতার পর প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীকে ৪ হাজার ৭ শ ২ ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জামাত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ।
 
জানা গেছে, দিনাজপুর-৫ আসনে এবারে স্বতন্ত্র, বিএনপি, জামায়াত-এনসিপি জোট, জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। পার্বতীপুর-ফুলবাড়ী দুই উপজেলায় ১৪১টি কেন্দ্রে এবারে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে ৭ টায় শুরু হওয়া ভোটগ্রহন চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত পৌনে ১২টার দিকে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বর হলরুম অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কন্ট্রোল রুমে ফলাফল ঘোষনার আয়োজন করা হয়। 

সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করেন। এতে এজেডএম রেজওয়ানুল হক পান ১ লক্ষ ১৩ হাজার ৬শ ৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে জামাত-এনসিপি জোটের  প্রার্থী ডা. আব্দুল আহাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিলো ১ লক্ষ ৮ হাজার ৯শ ৪৮ ভোট।

আইন সভা ও নির্বাচন অবিভক্ত বাংলা থেকে বাংলাদেশ (১৮৬২-১৯৭২) বই এর তথ্যানুযায়ী, স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৯ সালে সাবেক দিনাজপুর-৮ (পার্বতীপুর থানার অংশ ও চিরিরবন্দর থানার অংশ নিয়ে গঠিত) আসনে অ্যাডভোকেট খতিবুর রহমান (আওয়ামী লীগ) এবং দিনাজপুর-৯ (পার্বতীপুর থানার অপর অংশ এবং ফুলবাড়ী থানা নিয়ে গঠিত) সংসদীয় আসনে অ্যাড. সরদার মোশারফ হোসেন (আওয়ামী লীগ), ১৯৭৩ সালে আব্দুল হক (আওয়ামী লীগ), ১৯৭৯ সালে হাজী মনসুর (আওয়ামী লীগ), সীমানা সংশোধনের পরবর্তীতে ১৯৮৬ সালে মোস্তাফিজুর রহমান ফিজার (আওয়ামী লীগ), ১৯৮৮ সালের মোহাম্মদ সোয়াইব (জাতীয় পার্টি), ১৯৯১ সালে মোস্তাফিজুর রহমান ফিজার (আওয়ামী লীগ), ১৯৯৬ সালে ১৫ দিনের জন্য এমপি হিসেবে নির্বাচিত হন এজেডএম রেজওয়ানুল হক (ধানের শীষ)। 

এরপর একই সালের জুন মাস থেকে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত দিনাজপুর-৫ আসনে লাগাতার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। প্রায় ৪০ বছরের পর দিনাজপুর-৫ আসনে রেকর্ড ভাঙ্গার পাশাপাশি স্বাধীনতার পর প্রথমবারের মতো ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে তালা প্রতীকে বিজয়ী হয়েছেন এজেডএম রেজওয়ানুল হক। শুধু তাই নয়, এবারে উত্তরাঞ্চলে প্রথম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর-৫ আসন   স্বাধীনতা   স্বতন্ত্র প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close