মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির আনুষ্ঠানিক ঘোষণা শেষে বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল তুলে দেন।

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি ও একটিতে এনসিপির প্রার্থী জয়লাভ করেছেন। এ জেলায় ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।

নারায়ণগঞ্জ-০২ (আড়াইহাজার) আসনে ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. ইকবাল হোসাইন ভুইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

নারায়ণগঞ্জ-০৫ (সদর-বন্দর) আসনে ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯৬ ভোট।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   বেসরকারি   চূড়ান্ত ফলাফল   ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close