মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, তিনজনের জামানত বাজেয়াপ্ত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৪৭টি কেন্দ্রের সবকটিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। এছাড়া সর্বোচ্চ ব্যবধানের সমীকরণেও এগিয়ে আছেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১-দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট, খেলাফতে মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।

এ আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে—জাতীয় পার্টির আহসান খান (লাঙল), বাংলাদেশ জাসদের আরজু মিয়া (মোটরগাড়ি) এবং এবি পার্টির হেলাল উদ্দিন (ঈগল) বাতিলকৃত ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন। যেহেতু তারা খুবই কমসংখ্যক ভোট পেয়েছেন, তাই তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২ এবং ‘না’ ভোট পড়েছে ৫০ হাজার ১১৪।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন। এর মধ্যে ৬ হাজার ১১৭টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে প্রদত্ত ভোটের হার ৬৩.৫৫ শতাংশ।

বিজয়ী হওয়ার পর মো. তমিজ উদ্দিন বলেন, “১৪৭টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হওয়া অস্বাভাবিক কিছু নয়। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং বিএনপির প্রতি জনগণের আস্থা থাকায় এ বিজয় সম্ভব হয়েছে। এখন ধামরাই সাজানোর সময়। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ধামরাই গড়তে আমরা বদ্ধপরিকর। বেকার সমস্যা দূর করতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো। নারীদের জন্য সরকারি অথবা বেসরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো। ধামরাইয়ের জনগণকে নিয়ে একটি সুন্দর ধামরাই গড়বো।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close