সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
জামালপুর-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী বাবুল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ৯:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ আসন (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বিজয় অর্জন করেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জামালপুর-৩ আসনের ১৫৪টি ভোটকেন্দ্র ও একটি পোস্টাল ভোটকেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল মোট ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

ফলাফলের হিসাবে দেখা যায়, মোস্তাফিজুর রহমান বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন। এই ব্যবধানকে সংশ্লিষ্টরা আসনটির সাম্প্রতিক ইতিহাসে উল্লেখযোগ্য বিজয় হিসেবে বিবেচনা করছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণের দিন মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। এবারের নির্বাচনে এ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ঘোষিত ফলাফলটি বেসরকারি; নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close