শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৫টায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।

এ সময় দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারনা—সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   সেলুনে গ্যাস বিস্ফোরণ   শিশুসহ দগ্ধ ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close