শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে নিহত ১, আহত ২০
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়াসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার বাসের যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।

বাহুবল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের (ঢাকামেট্রো ব-১৫-৫১৯৩) একটি বাস বাহুবলের ডুবাঐ বাজারের কাছে পৌঁছালে বাইসাইকেলযোগে এক যুবক মহাসড়ক পারাপার হচ্ছিল।

এ সময় সাইকেল আরোহীকে বাঁচাতে চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বাটপাড়া গ্রামের লোকমান মিয়া (১৮) নামের সাইকেল আরোহী নিহত হন এবং অন্তত ২০ যাত্রী আহত হন। গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   যাত্রী   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close