শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গোপালপুরে ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে চার কেন্দ্রে না ভোট জয়লাভ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল–২ (গোপালপুর) উপজেলার মোট ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে “না” ভোট এগিয়ে।

নির্বাচন-পরবর্তী কেন্দ্রভিত্তিক পাওয়া ফলাফল: চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ২) – মোট ভোট: ১৬২১, হ্যাঁ: ৭০০, না: ৭৩৭, বাগুয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৪৪) – মোট ভোট: ১৯৬৮, হ্যাঁ: ৬২০, না: ১২৪৭, জোত আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৬১) – মোট ভোট: ১৬৬০, হ্যাঁ: ৭৪০, না: ৭৯৭, দক্ষিণ মাইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৬২) – মোট ভোট: ১৭০০, হ্যাঁ: ৯৬৪, না: ৫৯০, গোপালপুর উপজেলায় মোট ১,৫৫৫,৫২২ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৯৪,৮৫২ এবং না ভোট পড়েছে ৪১,০২৫।

গণভোট প্রচারণায় সক্রিয় আনিকা নার্গিস, যিনি জুলাই যোদ্ধা এনসিপি ও এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন, বলেন, ফলাফল তাদের জন্য হতাশাজনক।

তার ভাষায়, “আমরা হ্যাঁ ভোটের সমর্থনে ব্যাপক প্রচারণা করেছি। তারপরও চারটি ভোট কেন্দ্রে না ভোট এগিয়ে থাকাটা দুঃখজনক। তবে জনগণের রায়কেই সর্বোচ্চ মূল্য দিতে হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গোপালপুর   না ভোট   জয়লাভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close