রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিএনপির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, পরাজিত জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের বাসায় ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন এবং সরাসরি শুভেচ্ছা জানান। পাশাপাশি পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন জয়ী প্রার্থী।

এসময় এম নাসের রহমান পরাজিত প্রার্থীকে বলেন, “আপনার মানুষের চেয়ে আমার মানুষ আপনাকে বেশি মূল্যায়ন করে। আপনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু তা ছিল কেবল নির্বাচনী প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার সম্মান রয়েছে।”

এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে আব্দুল মান্নানের পেইজ থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো হয়। পোস্টে, দাঁড়িপাল্লা প্রতীকের পরাজিত প্রার্থী আব্দুল মান্নান লিখেছেন, মৌলভীবাজার-৩ আসনের বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব এম নাসের রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের এ সংস্কৃতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close