শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
খানসামায় ফুলেল সংবর্ধনায় সিক্ত নবনির্বাচিত আখতারুজ্জামান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল সংবর্ধনা দিয়েছে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকের হাট এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল গড়াতেই পাকের হাট বাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। সন্ধ্যার পর নবনির্বাচিত এমপি সেখানে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

উপজেলা বিএনপির নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সাধারণ মানুষের সমর্থনেই এ বিজয় এসেছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মো. আখতারুজ্জামান মিয়া বলেন, “এই বিজয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। আমি দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সংবর্ধনাকে কেন্দ্র করে পাকের হাট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খানসামা   ফুলেল সংবর্ধনা   নবনির্বাচিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close