শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ফাহিম চৌধুরী
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে চাঁদাবাজি, দখলবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাহিম চৌধুরী বলেন, “আমরা যেন কোনো ধরনের অবৈধ আসর না বসাই, চাঁদাবাজিতে জড়িত না হই, কোনো ধান্দাবাজি-দালালি বা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না থাকি। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, আমি তাকে কঠোর হস্তে দমন করবো। এ ব্যাপারে আমি জনগণের সহযোগিতা চাই।”

তিনি আরও বলেন, শেরপুর-২ আসনের সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ করে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ভোটারদের সহযোগিতার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।

“আপনাদের সমর্থনেই আমি এমপি নির্বাচিত হয়েছি। আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কাজ করবো”—বলেন তিনি।

নালিতাবাড়ীকে শেরপুর জেলার মধ্যে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত এই সংসদ সদস্যের বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজ   দখলবাজ   ফাহিম চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close