সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, আহত ৬০
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চৌদ্দগ্রামে ভোট গণনার পর চৌদ্দগ্রাম পৌরসভাসহ ৭ ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে বাড়িঘর ভাংচুরসহ বিএনপির অন্তত ৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার।

শুক্রবার সন্ধ্যায় শহীদ বীর উত্তম জিয়াউর রহমান হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিলো যে নির্বাচন সুস্থ ও নিরপেক্ষ হবে।”

তবে ১১ ফেব্রুয়ারি রাতেই উপজেলার আলকরা, গুণবতী, কনকাপৈত, জগন্নাথদিঘী ও চিওড়া ইউনিয়নে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করে নেয়। এসময় তারা বিএনপি এজেন্ট ও নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় এবং ওই ইউনিয়নের কেন্দ্রের ব্যালটে সিল মারে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বাচনের দিন উপজেলার দক্ষিণ এলাকার সবগুলো ভোটকেন্দ্র জামায়াত নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় দখল করে নেয়।

হারুন অর রশিদ মজুমদার আরও বলেন, “ভোট গণনার পরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌরসভা, শুভপুর ইউনিয়ন, বাতিসা, কনকাপৈত, চিওড়া, জগন্নাথদিঘী, গুণবতী ও আলকরা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এসময় ৬০ জনের অধিক নেতাকর্মী আহত হন। তারা চৌদ্দগ্রাম, কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও দাবি করেন, আলকরা, গুণবতী, জগন্নাথদিঘী ইউনিয়নে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাড়ি ছাড়া করেছেন।

সংবাদ সম্মেলনে পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, “ভোট গণনার পরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মফিজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দিদার ও মহিলা দলের নেত্রী তাসলিমার বাড়িতেও হামলা চালানো হয়। এছাড়া মহিলা দল নেত্রী শিখা, শান্ত ও পুতুলকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। পৌর বিএনপির নেতা এনামের বাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহব্বত, উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী সহ অন্যান্য নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   বিএনপি   নেতাকর্মী   বাড়িতে হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close