শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
পাবনা-৩ ও ৪ আসনের ফলাফল স্থগিত হয়নি : জেলা প্রশাসন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৩ ও পাবনা-৪ আসনের ফলাফল স্থগিতের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। 

জেলা প্রশাসকের প্রতিনিধি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম গণমাধ্যমকে জানায়, ফলাফল স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধরনের খবর ভিত্তিহীন। ভোট পুনঃগণনার দাবিকে কেন্দ্র করে কিছু নেতাকর্মী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান নিলে জেলা প্রশাসক মহোদয় তাদের আশ্বস্ত করেন। 

তিনি বলেন, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনে জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের আশ্বাসে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ফলাফল   জেলা প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close