মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফেনীতে ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে স্ত্রী বিবি জহুরাকে তালাক দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন কাওয়ারের বিরুদ্ধে। 

এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।  

এলাকাবাসী জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় বিবি জহুরাকে তালাক দেন তার স্বামী কাওসার। 

এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটক রাখে। স্ত্রীকে দেয়া মৌখিক তালাক ফিরিয়ে নিবে এমন কথা বলে কৌশলে পালিয়ে যায় সে। 

কাওসার ওই এলাকার মৃত. ইউসূফ হাজারীর ছেলে। ৩ সন্তান নিয়ে জহুরা পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতে। 

সন্ধ্যা থেকে ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকার ওই বাড়িতে রাজনৈতিক ও সামাজিক মানুষের ভীড়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে উঠছে। ঘটনার পর জনতার তোপের মুখে পালিয়ে গেলেও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়িতে আসে কাওসার। 

এসময় স্থানীয় লোকজনের চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন। সবার সাথে আলোচনা করে জানায়, একজন মুফতির পরামর্শ নিয়ে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে চান। যদিও ঘটনার পর থেকে জহুরা তার শ্বাশুড়ি ও ৩ সন্তান নিয়ে শ্বশুরের ঘরেই অবস্থান করছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে স্বামী কাওসার জহুরাকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলেন। কিন্তু জহুরা প্রথমবার ভোটার হওয়ায় উৎসাহের সাথে ৩ সন্তানকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন সকাল সাড়ে ৯টায়। তখন কাওসার ঘুমে ছিলেন। বিকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রাস্তায় গিয়ে কারো থেকে জানতে পারেন তার স্ত্রী ভোট দিতে কেন্দ্রে গেছেন। 

এ খবর শুনে মাগরিবের সময় স্ত্রীকে জিজ্ঞেস করেন ভোটের বিষয়ে। জহুরা তার জীবনের প্রথম ভোট দেয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের রাস্তায় জহুরাকে মৌখিক ৩ তালাক দেন কাওসার। 

এসময় স্ত্রীকে তার ঘরে যেতে বারণ করেন। ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাওসার। এর মধ্যে তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮), ইসরাত জাহান ইসমাত (৪) নামে ৩ সন্তান জন্ম নেয়।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় জহুরার সাথে দেখা করতে ছুটে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এসময় ফেনী পৌর বিএনপি সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ধর্মপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পাটোয়ারী প্রমুখ।

জানতে চাইলে মশিউর রহমান বিপ্লব জানায়, বিএনপি জহুরার বিপদে পাশে থাকবে। তার সংসার পুনস্থাপন, পরিচালনা ও সন্তানদের ভরণপোষণেও বিএনপি পাশে থাকবে।

ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস ছাত্তার জানায়, জহুরাকে সব ধরনের আইনি ও সামাজিক সহায়তা দেয়া হবে।

গৃহবধু জহুরা বেগম জানায়, জীবনের প্রথম ভোট তাও আবার ধানের শীষে প্রয়োগ করেন। এ কারণে তাকে মৌখিকভাবে তালাক দেয়া হয়। তিনি ধর্মীয় ও সামাজিকভাবে সমাধানের মধ্যে কাওসারের সংসারেই আমৃত্যু কাটাতে চান। 

কাওসারের মা শরীফা খাতুন জানায়, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসারকে ঘরে ফিরতে হলে স্ত্রী-সন্তানদের নিয়েই বসবাস করতে হবে। জহুরাকে স্ত্রীর মর্যদা না দিলে কাওসারকে আর পিতার ঘরে জায়গা দেয়া হবে না বলেও জানান তার মা।

স্থানীয় নুরুল আফছার জানায়, বিয়ের পর থেকেই জহুরাকে সবসময় মারধর করতেন কাওসার। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও হয়। 

আলী আহম্মদ নামে আরেকজন জানায়, কাওসার শ্বশুরকেও কয়েকবার মারধর করেন। 

মোহাম্মদ আজাদ নামে স্থানীয় এক সালিশদার জানায়, কয়েকবার বিচারে তিনি উপস্থিত ছিলেন। কাওসার একধরনের উগ্র উল্লেখ করে তিনি জানান, আ.লীগের সময়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষকে জিম্মি করতো। পিতার পরিবার অসচ্ছল হওয়ায় সন্তানদের কথা বিবেচনা করে স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কাওসার ফেনী শহরের রেল গেট এলাকায় বেডিং কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সে অনেকটা ঘরে আবদ্ধ থাকতো। 

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ফেনী   ধানের শীষ   স্ত্রী   তালাক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close