সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আ. লীগের রাজনৈতিক ঘাঁটিতে বিএনপির বিজয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ-এর জন্মভিটা আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরের কাপাসিয়ায় এবারের নির্বাচনে পরিবর্তন দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিজয়ী হয়েছে বিএনপি এবং কাপাসিয়ার একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং অবৈধ মাটি কাটা বন্ধের আশ্বাসের কারণে জামায়াতে ইসলামী প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানান এলাকাবাসী।

তবে এসব বিষয় নয়, দলীয় কোন্দলসহ নানাবিধ কারণে বিএনপি পরাজিত হয়েছে বলে জানান বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক ও বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট খন্দকার আজিজুল রহমান পেরা। দলের মূল্যায়ন মিটিংয়ে কারণ বের হয়ে আসবে বলে জানান তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঐতিহাসিকভাবে এর আগে কাপাসিয়ায় বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। দুইবার নির্বাচিত হয়েছেন তাজ উদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ এবং চারবার নির্বাচিত হয়েছেন তাজ উদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি। তবে এবারের নির্বাচনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

জামায়াতের নির্বাচিত সালাউদ্দিন আইয়ুবি গণমাধ্যমকে বলেন, “ফ্যাসিস্টরা চলে যাওয়ার পরও ফ্যাসিস্টদের আচরণ ধারণ করে কেউ বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে। কাপাসিয়ায় নির্বাচনি পরবর্তী সহিংসতাও চলছে। পরাজিত একটি গ্রুপ আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষের বাড়িতে হামলা করছে। হামলা করে দোকান বন্ধ করে দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।”

তিনি বলেন, “গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবি ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে প্রয়াত মন্ত্রী আ স ম হান্নান শাহ-এর ছেলে শাহ রিয়াজুল হান্নান ৯০ হাজার ৩৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।”

এছাড়াও, গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি করপোরেশনের একাংশ) আসনে বিএনপি মনোনীত মজিবুর রহমান (ধানের শীষ) ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২ (সিটি করপোরেশন এলাকা) আসনে বিএনপি মনোনীত এম মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক, যিনি পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৭৬ হাজার ৭৭৬ ভোট।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close