সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
ফলে মেনে নিয়ে বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে শফিকুর রহমান লিখেছেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’
 
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 

‘নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়। এটি একটি ভিত্তি।’
 
রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বিএনপি ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠেন পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার- বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হোন।’
 
নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনি প্রচারণায় নয় বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয়, তার ওপর নির্ভর করে উল্লেখ করেন শফিকুর রহমান।
 
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিতা রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিরোধী দল   জামায়াত আমির   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close