রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় জিরো টলারেন্স, শক্ত অবস্থানে সেনাবাহিনী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ১২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি রামকান্তপুর ও নারানদিয়া বাজার এলাকায় নির্বাচন-পরবর্তী ১৩ ফেব্রুয়ারি দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এমতাবস্থায় রাজনৈতিক দলসহ শান্তিকামী স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন।

এ প্রেক্ষিতে সাধারণ জনগণের জীবন রক্ষার লক্ষ্যে সালথা আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় পুলিশের সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি দিন ও রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাজনৈতিক ও স্থানীয় পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে গ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ সাধারণ জনতার প্রাণহানির পরিকল্পনা নস্যাৎ করতে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকটি গ্রামে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযুক্ত ব্যক্তিদের পাওয়া না গেলেও তাদের বাড়ি থেকে সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা ঢাল, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সালথা উপজেলায় যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো প্রকার দাঙ্গা বা অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনী।

এলাকাবাসীর মাঝে সেনাবাহিনীর এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সালথা   টলারেন্স   সেনাবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close