মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে পুড়িয়ে দিয়েছে  দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল বলেন, ‘শনিবার ভোররাতে কে বা কাহারা আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙ্গে  পেট্রোল বোমা হামলা করে ভেতরে থাকা আসবাবপত্র-মালমাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়িয়ে দেয়।’

এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, ‘রাতের আঁধারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয়-ভীতি দেখানোর দুঃসাহস দেখাচ্ছে একটি পক্ষ। নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান করছি। যারা পরাজিত হয়েছে, তারা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের উসকানিতে পা দেব না।’ 

জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বাবায়ক নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে ভয় দেখাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী হয়ে দিপু ভূঁইয়ার হাতকে শক্তিশালী করবো।’ 

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল বলেন, ‘ফজরের নামাজের পূর্বে আমাকে পাশের ঘর  থেকে বের হলে মেরে ফেলবে বলে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়। পরে দেখতে পাই আগুন।’ 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close