মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে : জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি তার বিবৃতিতে বলেন:

‘ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনে অংশ নিয়েছি। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের।

এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। নির্বাচনে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ভোটাররা। সেই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল দৃঢ়তার সঙ্গে নির্বাচন সফল করতে ভূমিকা রেখেছেন। কিছুটা সীমাবদ্ধতা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনও তাদের ভূমিকা যথাযথভাবে পালন করেছে। আমরা দেশবাসী, সব রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। এই বিজয়ের মধ্য দিয়ে জনগণ এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। আমরা আশা করি, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মধ্য দিয়ে আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালনের পথে অগ্রসর হবে।

এই নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সব স্তরের নেতাকর্মী অত্যন্ত আন্তরিক পরিশ্রম করেছেন। একই সঙ্গে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলার নেতাকর্মীরাও আন্তরিকভাবে শ্রম দিয়েছেন। আমরা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমরা আশা করি, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আগামী দিনেও আপনারা এই সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ—সবাইকে সঙ্গে নিয়েই জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের নির্বাচনি অঙ্গীকার পূরণে কাজ করে যাব।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জোনায়েদ সাকি   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close