সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে বিএনপির বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মী ও সমর্থকেরা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর আসন পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী-কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

ফলাফল ঘোষণার পর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে তার বান্দরবানস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। এর পাশাপাশি বান্দরবানের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর আসন পার্বত্য জেলা বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার বহুমুখী উন্নয়নের কথা জানিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

সাচিং প্রু জেরী বলেন, “আমি বিএনপির একজন নিবেদিত কর্মী। নির্বাচিত হয়ে আমি প্রথমেই আমার দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটারসহ সব জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম। এখন আরও বড় দায়িত্বে নিজেকে নিয়োজিত করলাম। সবার দোয়া ও ভালোবাসায় আশা রাখি, আমার দায়িত্ব ও কর্তব্য পালন করব।”

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩০০ নম্বর আসন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। একই সঙ্গে এই আসনে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি। ‘না’ ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিএনপি   নির্বাচনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close