রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
বোনকে উত্যক্ত করায় প্রতিবাদ, ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বোনের স্বামীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসে এবার ছুরিকাঘাতে ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম ফাহিম হোসেন (১৯)। তিনি বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় ফাহিমকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে ফাহিম মারা যান।

নিহত ফাহিমের বোনের স্বামী সেতু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে উত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিন মাস আগে তনয় সেতুকে ছুরিকাঘাত করে। পরে মামলা করলে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হয়।

শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় ফাহিমের পথরোধ করে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে ফাহিম মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “বোনকে উত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

নিহতের পরিবারের পক্ষ থেকে তনয় নামের এক যুবকের নাম উল্লেখ করা হয়েছে। তাকে আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ছুরিকাঘাত   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close