শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
কোনো জুলুম বরদাশত করা হবে না : শরীফুল
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনি কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন-ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা কোনো ধরনের জুলুম বরদাশত করা হবে না।

শরীফুল আলম বলেন, ‘মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। আমি কেবল দলের ভোটে নয়, বরং সর্বস্তরের মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছি।’ 

মাদকমুক্ত ভৈরব-কুলিয়ারচর গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘ভৈরব ও কুলিয়ারচরে কোনো মাদক ব্যবসা থাকতে দেব না। যারা এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত, তারা এখনই এগুলো ছেড়ে দিন। আপনারা সৎ পথে আসুন, আমি আপনাদের কর্মসংস্থানে সহযোগিতা করব।’ 

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে শরীফুল আলম হুঁশিয়ারি দেন।

নির্বাচনের আগে নিজের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করে তিনি বলেন, ‘আমি আমার নেতাকে বলেছিলাম ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে পাস করব। আজ আমি দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছি।’

কিশোরগঞ্জ-৬ আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বাজিমাত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। প্রায় ১ লাখ ৪৩ হাজারেরও বেশি ভোটের এই ব্যবধান সারাদেশের মধ্যে সর্বোচ্চ হিসেবে আলোচিত হচ্ছে।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close