রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      সরবরাহ কম থাকায় সারা দেশে তীব্র গ্যাস-সংকট      
দেশজুড়ে
সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশংসায় ভাসছেন মাজেদ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৫:৫১ পিএম

ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শিক্ষা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তার এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।

পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আগ্রহী নন। বরং তিনি চান, অনুষ্ঠানে একজন বড় শিক্ষাবিদ কিংবা খ্যাতিমান খেলোয়াড়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হোক, যাতে শিক্ষার্থীরা প্রকৃত অনুপ্রেরণা পায়। 

নিজের চেয়ে পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তির পর তার নাম থাকলেও এতে তার কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘নতুন ঈশ্বরগঞ্জ চাই, নতুন বাংলাদেশ চাই। ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই, প্রধান অতিথি হিসেবে নয়।’

এই বক্তব্যের মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থায় অহংকার ও আনুষ্ঠানিকতার পরিবর্তে বিনয়, দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন জনপ্রতিনিধির এমন চিন্তাভাবনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। 

তাদের মতে, এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতার সংস্কৃতি জোরদার হবে ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি হবে।

অনেক অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিরাও এই বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মন্তব্য করেছেন। 

তাদের মতে, রাজনীতিবিদদের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি থাকলে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নির্বাচনের পর থেকেই তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের বিষয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন।

তার সাম্প্রতিক এই ফেসবুক পোস্ট নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close