সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
চারটি আসনে বড় ব্যবধানে পরাজয়, ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১০ জন ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। 
  
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল তথ্যগুলো নিশ্চিত করেছেন।
 
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থীর কেউই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি। 
 
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন লাঙল প্রতীকের আহমেদ রিয়াজ উদ্দিন, কাপ-পিরিচ প্রতীকের বেলাল আহমদ, ট্রাক প্রতীকের মো. আব্দুন নূর ও মাছ প্রতীকের মো. শরিফুল ইসলাম। 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক তিন বারের এমপি (জাতীয় পার্টি-কাজী জাফর) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের নওয়াব আলী আব্বাছ খান, হাতপাখা প্রতীকের আব্দুল কুদ্দুছ, ঘোড়া প্রতীকের এম জিমিউর রহমান চৌধুরী, লাঙ্গল প্রতীকের মো. আব্দুল মালিক ও কাঁচি প্রতীকের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন দেয়াল ঘড়ি প্রতীকের আহমদ বিলাল ও কাস্তে প্রতীকের জহর লাল দত্ত। 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন শাপলা কলি প্রতীকের প্রীতম দাশ, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন ও মই প্রতীকের মো. আবুল হাসান। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। আর এই বিধি অনুযায়ী এবারের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে অংশ নেওয়া ১৪ জন নির্বাচনি বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের নির্ধারিত শতাংশ না পাওয়ায় এসব প্রার্থী জামানত ফেরত পাচ্ছেন না। 
 
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল জানান, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় জেলার চারটি আসনের ১৪জন প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন না। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও ভোটের সমীকরণে পিছিয়ে পড়ার কারণে অনেক প্রার্থী উল্লেখযোগ্য ভোট সংগ্রহ করতে ব্যর্থ হন। বিশেষ করে নতুন মুখ ও ছোট দলগুলোর কয়েকজন প্রার্থী ভোটের মাঠে নিজেদের অবস্থান তৈরি করতে পারেননি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক শক্তি, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও ভোটারদের কৌশলগত ভোট জামানত হারানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার    জামানত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close