রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রাজবাড়ীর পাংশায় পৃথক দুই অগ্নিকাণ্ড
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত ও দুপুরে এসব ঘটনায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত আনুমানিক ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনে পরপর তিনটি দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা হলেন—আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকান, শহিদুল ইসলামের চায়ের দোকান এবং আরিফ বিশ্বাসের চায়ের দোকান।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাংশা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকানে আনুমানিক ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়। শহিদুল ইসলামের দোকানে প্রায় ৭০–৮০ হাজার টাকা এবং আরিফ বিশ্বাসের দোকানে প্রায় ৮০–৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি আব্দুল মোড়ে খালেক শেখের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নগদ ১ লাখ টাকাসহ মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক খালেক শেখ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close