শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুড়িগ্রাম-২ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার দাবি কায়কোবাদের
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম-২ আসনের ফলাফল স্থগিত এবং পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির সদস্য সচিব ও প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পারাস্থ তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিাবর (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু, প্রশাসনের সহযোগিতায় জনগণের রায়ের প্রতিফলন করা হয়নি।

ভোটের ফলাফরে কারচুপি হিসেবে সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, 

‘অনেক কেন্দ্রে পোলিং এজেন্টেকে আটকে রাখা, রেজাল্ট সিটে পুলিং এজেন্টের স্বাক্ষর নেই। কয়েকটি কেন্দ্রে ধানের শীষ যে পরিমাণে ভোট পেয়েছিল, সেই ফলাফল না দেওয়ায় জনগণের সন্দেহ হলে তা আটকিয়ে দেয়। কিন্তু প্রশাসন ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স নিয়ে আসে।’

ব্যালট পেপারের সংখ্যা কমিয়ে দেওয়া এবং কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের ফলাফল অমিল, অনেক কেন্দ্রে নষ্ট ভোট না থাকাসহ নানা অভিযোগ করেন তিনি। 

এসব অভিযোগের তথ্য-প্রমাণসহ ফলাফল স্থগিত চেয়ে পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সোহেল হোসাইন কায়কোবাদ দাবি করেন, তার আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল পুনর্গণনা করা হলে মানুষ ধানের শীষে যে ভোট দিয়েছে, তার প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে বলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম-২ আসন   ফলাফল স্থগিত   পুনর্গণনার দাবি কায়কোবাদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close