সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নির্যাতন ও জুলুমকারীকে বিএনপিতে স্থান দেওয়া হবে না: রফিকুল ইসলাম
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোনো অন্যায়, নির্যাতন ও জুলুমকারীকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। অন্যায় করে কেউ পার পাবেনা। নির্যাতনকারী বিএনপির রাজনৈতিক পদ-পদবী হারাবেন।

এ কথাগুলো বলেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পরবর্তী শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপির যে সকল নেতা-কর্মীর কর্মকাণ্ড ও আচরণে যে যে ওয়ার্ডে মানুষ বিএনপিকে ভোট কম দিয়েছে, ঐ সকল স্থানীয় নেতাকর্মীরা তাদের রাজনৈতিক পথ হারাবেন। নির্বাচনি পরবর্তী সময়ে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের প্রতিশোধ পরায়ন হতে নিষেধ করেছেন। কাঠালিয়া-রাজাপুরে প্রতিশোধের রাজনীতি করার সুযোগ নেই।”

উপজেলা বিএনপি’র সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ অনেকে বক্তব্য রাখেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close