সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে হামলা, গ্যাস সরবরাহ বন্ধ
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান দিলুর মালিকানাধীন সিরাজগঞ্জের অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছে। 
      
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে মুখোশ পড়ে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি ডিসপেন্সার মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে চলে যায় দৃর্বৃত্তরা।
 
গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন বলেন, ‘রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে মুখে কালো কাপড় বেঁধে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাঙচুর করে কাউন্টার থেকে টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।’

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, ‘গ্যাস পাম্প বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার সিএনজি বন্ধ রয়েছে। গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিক্সা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তাই দ্রুত গ্যাস পাম্প মেরামত করে গ্যাস চালুর দাবি জানাচ্ছি।’
 
অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনের মালিক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের বারবার মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান দিলু বলেন, ‘গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি। পুলিশ বিষয়টা দেখছে।’
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনার শোনার পর পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। যদি কেউ অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ    ফিলিং স্টেশন    হামলা    সিরাজগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close