রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নির্বাচনি ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। 
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী-খোকসা জনসাধারণ ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
 
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ১৫২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি প্রার্থী মেহেদী আহ‌মেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। ফলে ৫ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। 

তারা ফলাফল স্থগিত রেখে পূর্ণাঙ্গ তদন্ত ও ভোট পুনর্গণনার দাবি জানান।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া    পুনর্গণনার দাবি    বিএনপি    বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close