শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আমিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে।

নিহতের স্বামী বাবুল মিয়া জানান, তিনি সকালে স্ত্রীকে বাসায় রেখে পাশের একটি চায়ের দোকানে যান। পরে বাসায় ফিরে এসে দেখেন অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আমিরন নেছার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন খোলা কাগজকে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমিরন নেছার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   গৃহবধূ   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close