রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
আলোচনায় মেঘনার কৃতী সন্তান সেলিম ভূঁইয়া
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠকে সম্ভাব্য মন্ত্রিসভার খসড়া তালিকা নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকেই চূড়ান্ত হতে পারে নতুন মন্ত্রিপরিষদের কাঠামো।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর নাম শিক্ষামন্ত্রী হিসেবে আলোচনায় থাকলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন মুখ আনার বিষয়ে গুরুত্ব দিচ্ছে দল।

সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মেঘনার সন্তান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন শিক্ষা-সংগঠন ও পেশাজীবী নেতৃত্বে যুক্ত থাকা এই রাজনীতিককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে এমন ইঙ্গিত মিলেছে একাধিক সূত্রে। পূর্ণাঙ্গ মন্ত্রী না হলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্বেও তার নাম বিবেচনায় রয়েছে।

এবারের নির্বাচনি-তে ধানের শীষ প্রতীক নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া পেয়েছেন ৫০,৪৫৪ ভোট। তুলনামূলক শান্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনে তার এই জয়কে এলাকায় ‘নতুন প্রত্যাশার সূচনা’ হিসেবে দেখছেন সমর্থকেরা। শিক্ষা খাতে তার সম্পৃক্ততা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা দলীয় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বিএনপি জোটের শরিক গণ অধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান-এর নামও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্ভাব্য দায়িত্বশীল হিসেবে আলোচনায় আছে। তবে দলীয় নীতিনির্ধারকেরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সামগ্রিক রাজনৈতিক সমীকরণ ও মন্ত্রিসভার ভারসাম্যের ওপর।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির কথা জানা গেছে। মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সূত্রে ইঙ্গিত মিলেছে, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।

আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) বা মঙ্গলবার শপথ অনুষ্ঠিত হতে পারে। সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিকতা সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা-কল্পনা। তবে মেঘনার মানুষ এখন তাকিয়ে আছেন-তাদের সন্তান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম কি সত্যিই জায়গা করে নেয় নতুন মন্ত্রিপরিষদে। শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মতো স্পর্শকাতর খাতে তার সম্পৃক্ততা বাস্তবে রূপ নিলে, তা কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং মেঘনা-হোমনা-তিতাস অঞ্চলের জন্যও হতে পারে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক স্বীকৃতি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মন্ত্রিসভা   সেলিম ভূঁইয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close