শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ধানের শীষের বিজয়ে নেচে নেচে আ.লীগ নেতাদের উল্লাস
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লাখের অধিক ভোটের ব্যবধানে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয়ে আনন্দের জোয়ার বইছে খনিজসম্পদ ও পর্যটনে সমৃদ্ধ সিলেট-৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিজয়োল্লাস করেন দলীয় কর্মী-সমর্থকেরা। তাদের পাশাপাশি বিজয়ের আনন্দে নেচে নেচে আ.লীগ নেতাদেরও উচ্ছ্বাস করতে দেখা গেছে। আ.লীগ নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাসের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু ও আ.লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে নেচে নেচে বিজয়োল্লাস করতে দেখা যায়। একসঙ্গে নেচে নেচে স্লোগান দিয়ে তারা বলেন, ‘বাইয়া দেও, ধানের শীষ’, ‘আরিফ ভাইয়ের, ধানের শীষ,’ ‘জিতি লরে ধানের শীষ,’ ‘৪ আসনে, ধানের শীষ’। এ নিয়ে উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন রেনু।

উল্লেখ্য, দু’বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বেসরকারিভাবে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষে   বিজয়   আ.লীগ নেতা   উল্লাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close