শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নীলফামারী-৪ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
এম এ মোমেন, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
 
নীলফামারী-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৬৯ টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২৯,০১৯৭ টি। বাতিলকৃত ভোট ৪৪৩৫ টি। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট। নির্ধারিত সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় মো. রিয়াদ আরফান সরকার রানা (স্বতন্ত্র) প্রার্থী ফুটবল প্রতীক প্রাপ্ত ভোট ৩৮২৬। শহিদুল ইসলাম ইসলামি (হাতপাখা) ৮৩৩৫ ভোট। এস এম মামুনুর রশীদ (মোটরসাইকেল) ৪৩৬ ভোট। আকবর শওকত (জেপি) ৯৭ভোট। মো. মাইদুল ইসলাম (বাসদ) কাঁচি ৬৩০ ভোট। জোবায়দুর রহমান হিরা (ঘোড়া) ১০০৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে। 
  
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত বাজেয়াপ্তের বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রক্ষা এবং কেবলমাত্র জনসমর্থনসম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।
  
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close