শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব
মো. আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি-১ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামায়াতের জেলা আমির আব্দুস সাত্তারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। 
   
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার ডোমার উপজেলার সোনারায়ে নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। 
 
সেখানে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমির আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

সাংবাদ সম্মেলনে মাওলানা আফেন্দি বলেন, ‘আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের সাথে  ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি কখনো হারিয়ে যাব না।’

তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখব। এই ভালোবাসা আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করুক।’

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা    জমিয়ত মহাসচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close