রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জ-৫ আসনে সিরাজুল মামুনের পুনরায় ভোট গণনার দাবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনে জনগণের দেওয়া রায় বদলে দেওয়া হয়েছে উল্লেখ করে এ আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন এ আসনের পরাজিত প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানান।

ভোটে অনিয়ম ও ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে ইতিপূর্বে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে এবিএম সিরাজুল মামুন অভিযোগ করেন, নির্বাচনের রাতে শুরুতে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন এবং কিছু টেলিভিশন চ্যানেলেও তাকে বিজয়ী হিসেবে দেখানো হয়। রাতে রিটার্নিং কর্মকর্তা প্রথমে ১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এরপর ধারাবাহিকভাবে ফল প্রকাশ বন্ধ হয়ে যায়। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, নীরব রায়হান প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিরাজুল মামুন দাবি করেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোট গণনা কক্ষের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাইরে ভোট গণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর সংগ্রহ করা-সহ আমরা প্রচুর অনিয়ম লক্ষ্য করেছি।

তিনি নবনির্বাচিতদের উদ্দেশে অনুরোধ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এবং সহিংসতা বা কর্মীদের ওপর হামলা-হুমকি থেকে বিরত থাকতে।

তিনি উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে ফলাফল মেনে নেওয়ার কথা বলা হলেও নারায়ণগঞ্জ-৫ আসনের পরিস্থিতি ভিন্ন বলে তার দাবি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি পুনরায় প্রতিটি কেন্দ্রের ব্যালট গণনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সিরাজুল মামুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close